Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আরিফ খান

শেয়ারবাজারে বড় প্রতিষ্ঠানগুলো না আসার মূল কারণ মূল্যায়ন জটিলতা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৫
শেয়ারবাজারে বড় প্রতিষ্ঠানগুলো না আসার মূল কারণ মূল্যায়ন জটিলতা

দেশের শেয়ারবাজারে বড় ও ভালো করপোরেট প্রতিষ্ঠানগুলোর আস্থা ফেরানো জরুরি বলে মন্তব্য করেছেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান। তার ভাষ্য, সঠিক মূল্য না পাওয়া, দীর্ঘসূত্রতা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে বিলিয়ন ডলারের বেশি টার্নওভার থাকা শীর্ষ ব্যবসায়িক গ্রুপ এবং অধিকাংশ বহুজাতিক কোম্পানি এখনো শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না।

সোমবার (৫ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘বিল্ডিং ইনভেস্টর কনফিডেন্স: দ্য রোল অব প্রফেশনাল বডিস ইন অডিট রিপোর্টিং, গভর্ন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক যৌথ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা তুলে ধরেন তিনি। আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, আইআইএবি এবং এসিসিএ বাংলাদেশ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

আরিফ খান উল্লেখ করেন, গত ১০ বছরে বাংলাদেশের শেয়ারবাজার থেকে মাত্র ৭৩০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। একই সময়ে প্রতিবেশী দেশ ভারত সংগ্রহ করেছে ৭৭ বিলিয়ন ডলার। শুধু গত সেপ্টেম্বরেই ভারতে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের আইপিও এসেছে। ওই এক মাসে ৩৪টি কোম্পানি বাজারে যুক্ত হয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর শেয়ারবাজার দ্রুত বাড়লেও বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন-টু-জিডিপি অনুপাত কমেছে। ২০১১ সালে এ অনুপাত ছিল ২০ শতাংশ। বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৬ শতাংশে।

শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে আরিফ খান বলেন, নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব ভ্যালুয়েশন নির্ধারণ করা নয়। বরং বাজারে সঠিক ও পর্যাপ্ত তথ্য প্রকাশ নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তার মতে, ভ্যালুয়েশন সম্পূর্ণ বাজারভিত্তিক হওয়া দরকার এবং ডাচ অকশন পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা ও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। কারণ খুচরা বিনিয়োগকারীদের পক্ষে একটি প্রতিষ্ঠানের সঠিক মূল্যায়ন করা কঠিন।

আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সমালোচনা করে আরিফ খান বলেন, ব্যাংকঋণ পেতে যেখানে এক মাস সময় লাগে, সেখানে আইপিও অনুমোদনে দুই বছর পর্যন্ত সময় লেগে যায়। কাগজপত্রের জটিলতা কমিয়ে তিন থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আইপিও প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে অন্তত পাঁচ বছরের জন্য নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ারবাজারে অতীতে ফ্লোর প্রাইস আরোপের সিদ্ধান্তকে দেশের পুঁজিবাজারের ইতিহাসের অন্যতম বড় ভুল হিসেবে উল্লেখ করেন আরিফ খান। তিনি জানান, গোল্ডম্যান স্যাকস বা ব্ল্যাকস্টোনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সিদ্ধান্তকে ‘ঘরে ডেকে এনে দরজা বন্ধ করে দেওয়ার’ সঙ্গে তুলনা করেছিলেন।

তার ভাষ্য, ইকুইটি মার্কেটে কোনো নিশ্চিত রিটার্ন থাকতে পারে না। লোকসান হবে না, এমন নিশ্চয়তা চাওয়া হলে ভালো কোনো কোম্পানিকে শেয়ারবাজারে আনা সম্ভব নয়।

সেমিনারে সিএফও ও অডিটরদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টদের প্রতিষ্ঠানের মালিক ও শেয়ারহোল্ডারদের শেয়ারবাজারে আসার সুফল সম্পর্কে বোঝানোর আহ্বান জানানো হয়।

বক্তারা উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করা, জনগণের অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং নিরপেক্ষ অডিটের মাধ্যমে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন করা সম্ভব।

শেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?