Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের সঙ্গে লেনদেনের উত্থান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২
শেয়ার করুন:
সূচকের সঙ্গে লেনদেনের উত্থান

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের বড় উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মূল সূচক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭২ পয়েন্টে। পাশাপাশি শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে পৌঁছেছে। একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৯৮ পয়েন্টে।

সূচকের বৃদ্ধির পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৩৬টিরই দাম বেড়েছে, যেখানে কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। এদিন বাজারটিতে সর্বমোট ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি ৩১ লাখ টাকা বেশি।

অন্যদিকে সিএসইতে ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর বৃদ্ধি, ৬১টির দরপতন এবং ১৫টির দর অপরিবর্তিত থাকার মাধ্যমে মোট ১৯ কোটি ২০ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসইতে একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল আই পি ডিসি ফাইন্যান্স পিএলসি, যার মোট ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তালিকায় পরবর্তী স্থানগুলোতে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।

এদিন শেয়ারের দর বৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, যার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। এ তালিকায় অন্যান্য শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, শমরিতা হসপিটাল, সমতা লেদার, সিকদার ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, অগ্রণী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং নাহি অ্যালুমিনিয়াম।

অন্যদিকে বিপরীত চিত্রে দরপতনের শীর্ষ স্থান দখল করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি, যার শেয়ার দর কমেছে ৩ দশমিক ৮২ শতাংশ। দরপতনের তালিকায় আরও রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, বে লিজিং, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সুরিদ ইন্ডাস্ট্রিজ, উত্তরা ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর এবং মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।

সূচকলেনদেনসিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে