Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

কাঁচামাল সংকটে বসুন্ধরা পেপার

২১ মাসে লোকসান ৭৫২ কোটি

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৭:৩৪
২১ মাসে লোকসান ৭৫২ কোটি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস যেখানে ভালো মুনাফা ও লভ্যাংশ দিয়ে ব্যবসায়িক সফলতা ধরে রেখেছে, সেখানে একই খাতের প্রতিষ্ঠিত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। ডলার সংকটে লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে না পারায় কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভয়াবহ উৎপাদন ও ব্যবসায়িক মন্দার কবলে পড়ে গত ২১ মাসে কোম্পানিটির প্রায় ৭৫২ কোটি টাকা লোকসান হয়েছে।

একই গ্রুপের নিয়ন্ত্রণাধীন শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি মেঘনা সিমেন্টও ভয়াবহ সংকটে রয়েছে। ঋণখেলাপি হওয়ায় এলসি খুলতে পারছে না কোম্পানিটি, বন্ধ হয়ে গেছে কাঁচামাল আমদানি। ফলে মাত্র তিন বছরের মধ্যেই ৩২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির লোকসান দাঁড়িয়েছে ২৯০ কোটি টাকায়। এ পরিস্থিতিতে কোম্পানিটির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

পড়ুন : ৩২ কোটির কোম্পানির তিন বছরে লোকসান ২৯০ কোটি (https://www.agamirsomoy.com/economics/market/jfqq9bqwe6ub)

বসুন্ধরা পেপারের ব্যবসায়িক মন্দা প্রসঙ্গে নিরীক্ষক জানিয়েছেন, কাঁচামাল সংকটের কারণে আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির পণ্য বিক্রি তাৎপর্যপূর্ণভাবে কমেছে। ডলার সংকটে এলসি খুলতে না পারায় কোম্পানিটির স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পণ্য বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৩১৫ কোটি ৯০ লাখ টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে ৫৪ শতাংশ বা ৭১২ কোটি ১২ লাখ টাকা কমে দাঁড়ায় ৬০৩ কোটি ৭৮ লাখ টাকায়

উৎপাদন কমে গেলেও কোম্পানিটির কিছু স্থায়ী ব্যয় আগের মতোই রয়েছে। মেশিনারিজের ব্যবহার কমে যাওয়া, স্থায়ী ওভারহেড ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে কাঁচামালের মূল্যবৃদ্ধিতে উৎপাদন ব্যয় আনুপাতিক হারে অনেক বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন ব্যয়ের হার ছিল ৮০.৬১ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৯৩.৮৯ শতাংশে দাঁড়ায়।

উচ্চ মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বসুন্ধরা পেপার গত ২০২৪-২৫ অর্থবছরে বড় ধরনের লোকসানের মুখে পড়ে। ওই অর্থবছরে কোম্পানিটির ৩২৯ কোটি ৯১ লাখ টাকা লোকসান হয়, যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮.৯৮ টাকা।

চলতি অর্থবছরেও এই নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৪২১ কোটি ৭৯ লাখ টাকা (শেয়ারপ্রতি ২৪.২৭ টাকা)। সব মিলিয়ে ১৭৩ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির গত ২১ মাসে মোট লোকসানের পরিমাণ ৭৫১ কোটি ৭০ লাখ টাকা।

অথচ একই সমজাতীয় পণ্যের ব্যবসা করে সোনালী পেপার ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.১৭ টাকা মুনাফা করেছে এবং বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আকর্ষণীয় ব্যবসায়িক পারফরম্যান্স দেখিয়ে ২০১৮ সালে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার ৮০ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করেছিল বসুন্ধরা পেপার। ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা কোম্পানিটির কাট-অফ প্রাইস অতিমূল্যায়িত হওয়া নিয়ে শুরুতেই বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, কিছু যোগ্য বিনিয়োগকারীর কৃত্রিম সহযোগিতায় এই মূল্য নির্ধারণ করা হয়েছিল।

শেয়ারবাজার থেকে অর্থায়নের পর কোম্পানিটির উৎপাদন ক্ষমতা ৩০ হাজার মেট্রিক টন বাড়লেও এখন তারা বিশাল লোকসানের বৃত্তে বন্দি। শনিবার (৯ মে) শেয়ারবাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম নেমে এসেছে মাত্র ২৬.৬০ টাকায়। ফলে ইস্যু মূল্যের চেয়ে অনেক নিচে অবস্থান করা এই শেয়ারে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা এখন বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন।

বসুন্ধরা পেপারলোকসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    advertiseadvertise