Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

জেএমআই হসপিটাল

উত্থানের স্বপ্ন দেখিয়ে পতন

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:০২
উত্থানের স্বপ্ন দেখিয়ে পতন

সংগৃহীত ছবি

ধারাবাহিক প্রবৃদ্ধি, আকর্ষণীয় মুনাফা এবং ঋণ পরিশোধের রঙিন স্বপ্ন দেখিয়ে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করে। উত্তোলিত এই অর্থে ভবন নির্মাণ, আধুনিক মেশিনারি ক্রয়, জমি উন্নয়ন, সাধারণ সুবিধা বৃদ্ধি, ঋণ পরিশোধ এবং আইপিও ব্যয় মেটানোর কথা ছিল। কিন্তু তালিকাভুক্তির পর কোম্পানিটির ব্যবসার পরিস্থিতি সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশার বিপরীতে গিয়ে নিম্নমুখী হয়েছে।

কোম্পানিটি জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরে বিক্রি ৩২৭ দশমিক ৫২ কোটি টাকায় উন্নীত হবে এবং মুনাফা দাঁড়াবে ৭৯ দশমিক ৭২ কোটি টাকা। অথচ প্রকৃত পরিসংখ্যানে বিক্রি হয়েছে ১৬৭ কোটি টাকা এবং মুনাফা হয়েছে ২৩ দশমিক ৩১ কোটি টাকা, যা প্রাথমিক লক্ষ্যমাত্রার অনেক নিচে। চলতি অর্থবছরের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) প্রথম ৯ মাসের চিত্রও হতাশাজনক। এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ টাকা এবং মোট মুনাফা ৮ দশমিক ৩৯ কোটি টাকা। অথচ আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ১ দশমিক ৫৬ টাকা এবং মোট ১৯ দশমিক ৫৫ কোটি টাকা ছিল। অর্থাৎ, মুনাফা ধারাবাহিকভাবেই কমছে।

মুনাফার পাশাপাশি ঋণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবে মেলেনি। ২০২০ সালের ৩০ জুনের ১৪৮ দশমিক ৬৬ কোটি টাকার ঋণ ও লিজ দায় ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে ১৩ দশমিক ৬০ কোটি টাকায় নামানোর লক্ষ্যমাত্রা ছিল। বাস্তবে তা দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৩৩ কোটি টাকায়। অন্যদিকে কোম্পানিটি ৭৩ দশমিক ৭৫ কোটি টাকা জেএমআই গ্রুপের অন্য পাঁচটি কোম্পানিকে দিয়েছে। আর্থিক প্রতিবেদনে এই অর্থকে ‘অনিরাপদ’ হিসেবে দেখানো হয়েছে, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা চরম ঝুঁকিতে পড়েছেন।

প্রতিষ্ঠানটি স্টার্টআপ খরচ হিসাবে প্রায় ৮ দশমিক ৮২ কোটি টাকা মূলধনি কাজ (সিডব্লিউআইপি) দেখিয়েছে, যা আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১৬-এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

তালিকাভুক্তির পর থেকে ধারাবাহিকভাবে লভ্যাংশ কমিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কাট-অফ মূল্যের ভিত্তিতে এটি মাত্র ২ শতাংশ রিটার্ন দেয়, অথচ ব্যাংকে এফডিআর করলেও কমপক্ষে ১০ শতাংশ লাভ পাওয়া যেত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০২০ সালের ৩০ জুলাই কোম্পানির আইপিও বাতিল করেছিল। কারণ কোম্পানিটি একই গ্রুপের অন্য কোম্পানিকে বিপুল ঋণ দিয়েছিল এবং আন্তঃকোম্পানি লেনদেনের মাধ্যমে মুনাফা কৃত্রিমভাবে দেখানোর সুযোগ থাকায় উদ্বেগ ছিল। পরে আবার কীভাবে আইপিও অনুমোদন পেল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন জানিয়েছেন, শেয়ারবাজারে এমন অনেক ভুয়া কোম্পানিকে কৃত্রিম হিসাব দেখিয়ে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।

আইপিওর পাশাপাশি অডিটেও বড় ধরনের হিসাবগত গরমিল ধরা পড়েছে। নিরীক্ষায় দেখা যায়, প্রতিষ্ঠানটি স্টার্টআপ খরচ হিসাবে প্রায় ৮ দশমিক ৮২ কোটি টাকা মূলধনি কাজ (সিডব্লিউআইপি) দেখিয়েছে, যা আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১৬-এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া ভাড়াসংক্রান্ত বেশ কিছু খরচ আইএফআরএস-১৬ নীতির পরিপন্থী হওয়ায় তা যথাযথভাবে স্বীকৃত হয়নি।
এসব অনিয়মের বিষয়ে কোম্পানির সচিব শফিকুর রহমান জানালেন, তাদের নির্ধারিত জনসংযোগ প্রতিষ্ঠান অর্ন কমিউনিকেশন আনুষ্ঠানিক মন্তব্যের ব্যবস্থা করবে। তবে শেষ পর্যন্ত জনসংযোগ প্রতিষ্ঠানের প্রতিনিধি শরিফুল ইসলামের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো কার্যকর মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ারবাজারআইপিওঅর্থবছর
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    ‘ফোন  নামিয়ে  রাখুন’

    ‘ফোন নামিয়ে রাখুন’

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫৬

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৫

    advertiseadvertise