Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পতনে সপ্তাহ শুরু

agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬
পতনে সপ্তাহ শুরু

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচক ও লেনদেনের পতনে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও মোট লেনদেনের পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩২ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন ডিএসইতে মোট ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৭৫৬ কোটি ৩১ লাখ টাকা লেনদেনের চেয়ে ২৮ কোটি ৯১ লাখ টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়ে ৬৬টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সেখানে মোট ৩৯ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার ২৪ কোটি ৯৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ২০ কোটি ৮৬ লাখ ২২ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো এনভয় টেক্সটাইলস্‌, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, ওরিয়ন ফার্মা ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, যার ইউনিট দর বেড়েছে ৯.৮৫ শতাংশ। ফান্ডটি ৭৪০ বারে ৭৫ লাখ ৭৬ হাজার ৮৮৭টি ইউনিট লেনদেন করেছে, যার বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯.৬৬ শতাংশ বেড়ে ৩ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে এবং তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের দর ৭.২৩ শতাংশ বেড়ে ১ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে শমরিতা হসপিটালের ৭.০২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৬.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৩৯ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৬.১০ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৫.২২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস্ লিমিটেড, যার শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৯ বারে ৫১ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৬.১০ শতাংশ কমে ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে এবং তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলসের দর ৬.০৬ শতাংশ কমে ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ৫.৭৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৫.৬৫ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৫.৩৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৫.৩৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৯৩ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪.৮৪ শতাংশ দর কমেছে।

সিএসইডিএসইসূচকে পতনলেনদেনে পতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর