Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

উত্থানে ফিরল শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:৩০
শেয়ার করুন:
উত্থানে ফিরল শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে সামান্য সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

ডিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

দিনজুড়ে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ১২৯টির এবং ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। বাজারের সার্বিক চিত্র ইতিবাচক থাকলেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আর লেনদেন হয় ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের চেয়ে ৫৬ কোটি ১৯ লাখ টাকা কম।


আরও পড়ুন

অকার্যকর ঘোষণার পর তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

১০ আগস্ট ২০২৬



চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থান দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২৮ পয়েন্টে। দিনভর সিএসইতে ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৮৫টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। সিএসইতে মোট ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

একই দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫৩ কোটি ৬০ লাখ টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল. ডাইং এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ ছাড়া সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল ও সিটি ব্যাংক পিএলসি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

অন্যদিকে, সোমবারে সবচেয়ে বেশি দর হারিয়ে পতনের শীর্ষে নেমে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। একই তালিকায় যথাক্রমে স্থান পেয়েছে ফারইস্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, মাইডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল এবং ফ্যামিলিটেক্স।

শেয়ারবাজারঢাকাঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’