Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শর্ত পূরণে ব্যর্থ

প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যু স্থগিত

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৪
প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যু স্থগিত

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির ৩৩০ কোটি টাকার বন্ড ইস্যুর আবেদনটি বর্তমানে স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে বিশাল অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনায় বড় ধাক্কা খেলো কোম্পানিটি।

প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় কোম্পানিটির বন্ড ইস্যুর আবেদনটি অনুমোদন করতে অপারগতা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি বিএসইসির ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বিভাগ থেকে প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ মাসের বেশি সময়ের মধ্যে ট্রাস্টি নিয়োগ করতে না পারা এবং আর্থিক প্রতিবেদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২০২৫ সালের ২৯ জুন প্যারামাউন্ট টেক্সটাইল ৩ হাজার ৩০০ মিলিয়ন, অর্থাৎ ৩৩০ কোটি টাকার 'নন-কনভার্টিবল ফুললি রিডিমেবল আনসিকিউরড ফিক্সড রেট তৃতীয় জিরো-কুপন বন্ড' ইস্যুর জন্য আবেদন করে। কিন্তু আবেদনের পর থেকে প্রায় এক বছর পার হতে চললেও কোম্পানিটি তাদের বন্ডের জন্য ট্রাস্টি নিয়োগ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এছাড়া আইন অনুযায়ী, বন্ড ইস্যুর জন্য দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মেয়াদও এরই মধ্যে শেষ হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে বন্ডের ট্রাস্টি নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকা এবং আর্থিক প্রতিবেদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই আবেদনটি বিবেচনা করার অবস্থানে নেই বলে জানিয়েছে কমিশন। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে নতুন করে আবেদন করলে কমিশন বিষয়টি বিবেচনা করবে।

ফলে কোম্পানির বড় অঙ্কের মূলধন সংগ্রহ পরিকল্পনা আপাতত অনিশ্চয়তায় পড়েছে; নতুন অডিট রিপোর্ট দিয়ে পুনরায় আবেদন করতে পারবে বলে জানা গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের মূলধন সংগ্রহের ক্ষেত্রে কোম্পানিগুলোর এমন উদাসীনতা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের কথা ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে পড়ল। নতুন করে এই বন্ড ইস্যু করতে হলে কোম্পানিকে আবারও সাম্প্রতিক অডিট রিপোর্টসহ নতুন করে আবেদন করতে হবে, যেটা সময়সাপেক্ষ। এ ধরনের বড় বন্ড ইস্যুর ক্ষেত্রে নিয়ন্ত্রক শর্ত যথাসময়ে পূরণ না হলে মূলধন সংগ্রহ প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, যা কোম্পানির বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বিএসইসির ৯০১তম কমিশন সভায় প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বন্ডটির অনুমোদন দেওয়া হয়। ২৫০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি ছিল আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে বলে জানায়। বন্ডটির ট্রাস্টির দায়িত্বে ছিল সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জার ছিল এনডিবি ক্যাপিটাল লিমিটেড।

বন্ড ইস্যুপ্যারামাউন্ট টেক্সটাইলস্থগিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!