১ পয়সা লভ্যাংশ, লোকসানে আমরা নেটওয়ার্ক

আমরা নেটওয়ার্কের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসার ওপর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ পয়সা বা ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এর পরের অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ব্যবসা মুনাফা থেকে লোকসানে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। ওই মুনাফার ভিত্তিতেই সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য শেয়ারপ্রতি ০.০১ টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এতে শেয়ারহোল্ডারদের মোট ৬ লাখ টাকা নগদ লভ্যাংশ দেওয়া হবে।
ওই অর্থবছরের শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৬.১৪ টাকা।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের শুরুটা ভালো হয়নি কোম্পানিটির। জুলাই-ডিসেম্বর ২০২৫— এ ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ০.০৯ টাকা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি ০.৬৩ টাকা মুনাফা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় ০.৭২ টাকা কমেছে, যা প্রায় ১১৪ শতাংশ পতন।
ছয় মাসের মধ্যে প্রথম প্রান্তিকেও লোকসানে ছিল কোম্পানিটি। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ০.১৯ টাকা। তবে পরের প্রান্তিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি ০.১০ টাকা মুনাফা করেছে কোম্পানিটি।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাস শেষে অর্থাৎ গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.০৬ টাকা।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান পরে জানানো হবে। এজিএমে অংশগ্রহণ এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৪ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।





