এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে ৫৯৯ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় লোকসান বেড়েছে ৫৯৯ শতাংশ।
বিষয়টি জানা গেছে কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৬২) টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল (১.০৯) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৬.৫৩ টাকা বা ৫৯৯ শতাংশ।
এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৮৯) টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল (০.১১) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৭৮ টাকা বা ৭০৯ শতাংশ।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.২১ টাকায়।
উল্লেখ্য, এনার্জিপ্যাক পাওয়ারের ১৯০ কোটি ১৬ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) মালিকানা রয়েছে ৪৫.৮৬ শতাংশ। কোম্পানিটির বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেয়ার দর রয়েছে ১৬.৩০ টাকায়।

