Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

জমি কিনেই চলছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১
জমি কিনেই চলছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সংগৃহীত ছবি

ব্যবসা সম্প্রসারণের জন্য নারায়ণগঞ্জের মদনপুরে আরও ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকায় জমি কিনছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। দুটি পৃথক চুক্তিতে মোট ১৩৮ দশমিক ০৮ শতাংশ জমি কিনবে কোম্পানিটি। জমিতে ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মদনপুর মৌজায় ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি কিনতে আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানকে ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। একই মৌজায় সেলিম আহমেদ গংয়ের কাছ থেকে আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কিনবে কোম্পানিটি। এ জমির দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

জমির দাম ছাড়াও নিবন্ধন ব্যয়, মূল্য সংযোজন কর (মূসক), কর এবং অন্যান্য ফি ও খরচ বহন করবে কোম্পানিটি। এসব জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

চলতি বছরেও একাধিক জমি কেনার ঘোষণা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ চলতি বছরেও নারায়ণগঞ্জে একাধিক জমি কেনার ঘোষণা দিয়েছে। গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের কাঞ্চনপুরে ২৩ কোটি টাকায় ১৫৯ শতাংশ জমি কেনার ঘোষণা দেয় কোম্পানিটি। এর আগে ২০ জানুয়ারি ৫৭ লাখ ৭৫ হাজার টাকায় ১৯ দশমিক ২৫ শতাংশ জমি কেনার ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া গত বছরের ২৯ জুন গাজীপুর ও নারায়ণগঞ্জে ২১ কোটি ১৮ লাখ টাকায় মোট ৭০২ দশমিক ০৮ শতাংশ জমি কেনার ঘোষণা দেয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

এর আগে ২০২৪ সালের ৬ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতি কাঠা ৯৪ লাখ টাকা দরে ১২ দশমিক ২৫ কাঠা জমি কেনার ঘোষণা দেয় কোম্পানিটি। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া নারায়ণগঞ্জে কোম্পানিটির বিস্কুট ও মিষ্টিজাতীয় খাদ্যপণ্যের কারখানার কাছে ১৫ লাখ ৩৩ হাজার টাকায় ৬ দশমিক ১৩ শতাংশ জমি কেনার ঘোষণাও দেওয়া হয়েছিল।

নতুন কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত

জমি কেনার পাশাপাশি নতুন ব্যবসায়ও বিনিয়োগের উদ্যোগ নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। চলতি বছরের ২০ জানুয়ারি তৃপ্তি ইন্ডাস্ট্রিজ নামে একটি নতুন কোম্পানিতে উদ্যোক্তা হিসেবে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এর পরিচালনা পর্ষদ।

তৃপ্তি ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০ লাখ টাকা। এর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ করবে ২০ লাখ টাকা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার