সূচকের পতনে লেনদেন ছাড়াল ৫৯০ কোটি

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন বাজারে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৯ পয়েন্টে। এ ছাড়া শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ১০৮ পয়েন্টে।
এদিন বাজারে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার টাকায়, যা আগের দিন ছিল ৫৭১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় এক নম্বরে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট ২৭ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসির লেনদেন হয়েছে ২৫ কোটি ৯ লাখ ১২ হাজার টাকা এবং ২২ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এই তালিকার অন্য কোম্পানিগুলো হলো—আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম কটন মিলস, বেক্সিমকো ফার্মা, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটারস, রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৬ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। ৫ দশমিক ৪৫ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ৫ দশমিক ১০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—হা-ওয়া ওয়েল টেক্সটাইলস, আইপিডিসি ফাইন্যান্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মতিন স্পিনিং মিলস পিএলসি এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লি. ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে, শেয়ারদর ৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ কমে দরপতনের শীর্ষে চলে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। ৭ দশমিক ৩৮ শতাংশ দর হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ৭ দশমিক ২৭ শতাংশ দর কমে তৃতীয় স্থানে নেমেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।
দরপতনের শীর্ষ ১০-এ থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, দেশ গার্মেন্টস এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।






