Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পতনের বৃত্তে শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৩
পতনের বৃত্তে শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবারে বড় দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দরপতনের এই হাওয়া ছুঁয়ে গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও (সিএসই)।

এ নিয়ে টানা চার কার্যদিবস পতনে আটকে আছে শেয়ারবাজার। টানা পতনে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছে। লেনদেনের পরিমাণ যেমন কমছে তেমনি কমছে বাজার মূলধন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সাইড লাইনে রয়েছে। যার প্রভাব পড়ছে বাজারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর শেয়ারবাজার নিয়ে নানা ধারনের ইতিবাচক কথা এবং উদ্যোগের ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু কিছু দিন ঊর্ধ্বমূখী থাকার পর বাজার আবার টানা পতন চলছে। ফলে বিনিয়োগকারীদের আবার হতাশ হতে হচ্ছে। দেখা দিচ্ছে আস্থার সঙ্কট।

ডিএসই সূত্র জানায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭৫ পয়েন্টে নেমে এসেছে। দিনভর লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন ডিএসইতে ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকা থেকে ১৩৫ কোটি ৯১ লাখ টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। দিনশেষে সিএসইতে মোট ১০৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। দিনজুড়ে কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ৩৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং এবং ৩২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে মালেক স্পিনিং মিলস, এম.এল. ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস, ফাইন ফুডস, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

এদিন ডিএসইতে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৯৭ শতাংশ। দিনজুড়ে ৫ হাজার ২৭২টি সমঝতায় ৪৭ লাখ ৯৪ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল ৩৩ কোটি ৪৬ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নূরানী ডাইংয়ের শেয়ার দর কমেছে ৯.৫২ শতাংশ এবং ৯.৪১ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। এ ছাড়া সি অ্যান্ড এ টেক্সটাইলস, নিউ লাইন ক্লোথিংস, বেক্সিমকো লিমিটেড, মেট্রো স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড দরপতনের শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে।

সার্বিক দরপতনের মধ্যেও শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.২৬ শতাংশ। এদিন ১ হাজার ৩৭৯টি সমঝতায় কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪.২৫ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসর এবং ৩.৯৪ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বিডি থাই ফুড, আইপিডিসি ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, রানার অটোমোবাইলস, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বিডি ল্যাম্পস।

শেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

    চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক