বঙ্গজে ৩ শতাংশ লভ্যাংশ, তাল্লু স্পিনিংয়ে নেই

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের দুই কোম্পানি বঙ্গজ ও তাল্লু স্পিনিং মিলস ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় দুই ধরনের লভ্যাংশ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বঙ্গজ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে লোকসানে থাকা তাল্লু স্পিনিং কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বঙ্গজের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আর ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।
বঙ্গজের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে একই গ্রুপের কোম্পানি তাল্লু স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে তাল্লু স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান আরও ৫ পয়সা বেড়েছে।
তাল্লু স্পিনিংয়ের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।



