Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৮:৫২
উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

ঈদ-পূর্ববর্তী শেষ কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক .৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, দর কমেছে ১৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।

ডিএসইতে ৭৭৮কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১২৩ কোটি ৪৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৯০২ কোটি ১৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। সিএসইতে ২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

কোম্পানিটির ২০ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার। ১৮ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, মীর আক্তার হোসেন, বিডি থাই ফুড, আরডি ফুড, যমুনা ব্যাংক, বিবিএস ক্যাবলস, আইটি কনসালট্যান্টস পিএলসি।

শেয়ারবাজারঈদের ছুটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise