Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

৮ নভেম্বর বীমাদাবি পাচ্ছে ৫৯৭২ পলিসিধারী

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৩:০৩
শেয়ার করুন:
৮ নভেম্বর বীমাদাবি পাচ্ছে ৫৯৭২ পলিসিধারী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ লোগো

বীমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর (রবিবার) চতুর্থ ধাপের বীমাদাবি পরিশোধ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই ধাপে ৫টি বীমা প্রতিষ্ঠানের মোট ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীর অনুকূলে সর্বমোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।

সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ধাপে প্রতিষ্ঠানভিত্তিক দাবির মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৭৪ জন পলিসিধারী পাচ্ছেন সবচেয়ে বেশি ৮ কোটি ৩৭ লাখ টাকা।

এরপর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ হাজার ১৬৩ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৫০ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪৪ জন পলিসিধারীর অনুকূলে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ জন পলিসিধারীর অনুকূলে ৭ লাখ টাকা পরিশোধ করা হবে।

বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইডিআরএ ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা, ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে ৫ হাজার ৮৬৮ জন গ্রাহককে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা এবং ৪ অক্টোবর তৃতীয় ধাপে ৭ হাজার ৬৪১ জন গ্রাহককে ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করা হয়। অর্থাৎ আগের তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীকে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা প্রদান করা হয়েছে।

আসন্ন চতুর্থ ধাপের বিতরণ সম্পন্ন হলে আইডিআরএর এই বিশেষ উদ্যোগের মাধ্যমে চার ধাপে সর্বমোট ২২ হাজার ৩০ জন গ্রাহক মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমাদাবি ফেরত পাবেন।

আইডিআরএ জানিয়েছে, গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের এই পরিশোধ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারবাজারআইডিআরএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর