Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

লেনদেন কমলো ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১
লেনদেন কমলো ডিএসইতে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দরপতনের চেয়ে দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি থাকলেও সার্বিক লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে নামলেও ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। বাজারে মোট ৫১৯ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৫ ৯০ কোটি ৪৩ লাখ টাকা) তুলনায় ৭০ কোটি ৬৬ লাখ টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। ১৫৩টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নেওয়া সিএসইতে ৫৫টির দর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে ২৮ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে অবস্থান করছে এনভয় টেক্সটাইল লিমিটেড। তালিকায় ২৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজ এবং ১৭ কোটি ২০ লাখ ৮ হাজার টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেনা ইন্স্যুরেন্স, সায়হাম কটন মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

শেয়ার দর বৃদ্ধির দিক থেকে ১০ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ৩৪ লাখ ৯ হাজার ৯৩৯টি ইউনিট লেনদেনে ফান্ডটির বাজার মূল্য ছিল ২ কোটি ২০ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ এবং ৯ দশমিক ৭৬ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো রিলায়েন্স ওয়ান (৭ দশমিক ৯৬ শতাংশ), আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান (৭ দশমিক ০২ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ৮৪ শতাংশ), এনভয় টেক্সটাইলস (৫ দশমিক৭১ শতাংশ), গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৬৫ শতাংশ), ফারইস্ট নিটিং (৪ দশমিক ২০ শতাংশ) এবং মালেক স্পিনিং (৪ দশমিক ১৪ শতাংশ)।

শেয়ার দর সবচেয়ে বেশি কমে পতনের শীর্ষে রয়েছে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৫ দশমিক ৮৪ শতাংশ কম)। দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের দর কমেছে ৪ দশমিক ৮৭ শতাংশ এবং ৩ দশমিক ৮১ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং।

পতন হওয়া শীর্ষ অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে গোল্ডেন সন (৩ দশমিক ৭৩ শতাংশ), এরামিট সিমেন্ট (৩ দশমিক ৪২ শতাংশ), অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স (৩ দশমিক ৩৩ শতাংশ), প্রাইম ফাইন্যান্স (৩ দশমিক ৩৩ শতাংশ), সুহৃদ ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ২৮ শতাংশ), জেমিনী সী ফুড (৩ দশমিক ২৪ শতাংশ) এবং ইসলামী ইন্স্যুরেন্স (২ দশমিক ৯৮ শতাংশ)।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise