Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে লেনদেনে পতন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৭:৩৯
শেয়ারবাজারে লেনদেনে পতন

গ্রাফিকস: আগামীর সময়

ঈদের পর টানা ৫ কার্যদিবস ঊর্ধ্বগতির পর মূল্য সংশোধন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, দর কমেছে ২৪৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। ডিএসইতে ১ হাজার ৭২কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৪ পয়েন্টে। সিএসইতে ২৩৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮ টির দর বেড়েছে, কমেছে ১৩৪ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। ৫ হাজার ৫৮৩ বারে কোম্পানিটির ১৯ লাখ ৩৬ হাজার ৬০২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। ১ হাজার ২৬৭ বারে কোম্পানিটির ১২ লাখ ৭৭ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। ১ হাজার ৫১৮ বারে কোম্পানিটির ১৯ লাখ ১ হাজার ৫৮৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৪ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৩০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৫০ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৬.২৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.২৭ শতাংশ, দেশ গার্মেন্টেসের ৬.২৫ শতাংশ ও বিডি অটোকারের ৫.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এদিকে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। ১৯৬ বারে কোম্পানিটির ৪ লাখ ৫ হাজার ৪৮ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ফান্ডটির ৯৯ বারে ১২ লাখ ৬৫ হাজার ৬০১ টি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটির ২ হাজার ৭২৩ বারে ৩১ লাখ ৯৭ হাজার ৮৯ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১২ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৫.৮৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫.৮০ শতাংশ, এসএস স্টিলের ৫.৪৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারসের ৫.২৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.৯৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৯২ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালসের ৪.৫৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজারলেনদেনপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে