Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

৫০০ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে মেটলাইফ ফাউন্ডেশন এবং মাইডাস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৭:১৪
৫০০ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে মেটলাইফ ফাউন্ডেশন এবং মাইডাস

সংগৃহীত ছবি

মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশন। এ উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামের ৫০০ তরুণ পাবেন মোবাইল ফোন মেরামত ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ।

এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। এর মাধ্যমে তরুণরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষম হবেন।

বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৭০ লাখের বেশি। একই সঙ্গে প্রায় ৭৫ শতাংশ পরিবারের কাছে রয়েছে স্মার্টফোন। এ প্রেক্ষাপটে মোবাইল ফোন মেরামত খাতে আয় ও কর্মসংস্থানের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। মেটলাইফ ফাউন্ডেশনের এ উদ্যোগের লক্ষ্য তরুণদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা এবং এসব সম্ভাবনাময় কর্মক্ষেত্রের সঙ্গে তাদেরকে যুক্ত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেছেন, ‘আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি হয় অর্থনৈতিক সুযোগের মাধ্যমে। মাইডাসের সঙ্গে এই পার্টনারশিপ তরুণদের মধ্যে ব্যবহারিক ও বাজার–চাহিদা সম্পন্ন দক্ষতা গড়ে তোলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের সম্ভাবনায় বিনিয়োগের মাধ্যমে মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশে টেকসই আয়ের সুযোগ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে।’

মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ বলেছেন, ‘এ ধরনের অর্থবহ উদ্যোগে মেটলাইফ ফাউন্ডেশনের পার্টনার হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। স্থানীয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা ও বৈশ্বিক সহায়তার সমন্বয়ে আমরা তরুণদের মধ্যে এমন দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারব, যা এখনকার অর্থনীতিতে সফল হওয়ার জন্য জরুরি। এ ধরণের কর্মসূচি শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, বরং বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।’

মেটলাইফ
    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    বিনিয়োগে নতুন নীতি

    বিনিয়োগে নতুন নীতি

    ১২ আগস্ট ২০২৬, ০২:১১

    advertiseadvertise