কর্মীদের কল্যাণ ও আর্থিক সুরক্ষা জোরদার করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে এনসিসি ব্যাংক। এর আওতায় ব্যাংকের কর্মীরা জীবন বীমা, হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থতায় স্বাস্থ্যঝুঁকির কভারেজ পাবেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ মিজানুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান রিশাদ হোসেইন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তা...