কর্মীদের সুরক্ষায় মেটলাইফের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

কর্মীদের কল্যাণ ও আর্থিক সুরক্ষা জোরদার করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে এনসিসি ব্যাংক। এর আওতায় ব্যাংকের কর্মীরা জীবন বীমা, হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থতায় স্বাস্থ্যঝুঁকির কভারেজ পাবেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ মিজানুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান রিশাদ হোসেইন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং মেটলাইফ বাংলাদেশের অতিরিক্ত এমডি মো. জাফর সাদেক চৌধুরী, ডিএমডি আলা উদ্দিন ও সহকারী এমডি মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের এমডি জানিয়েছেন, এ চুক্তি কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। মেটলাইফের সিইও বলেছেন, এ উদ্যোগ কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার পাশাপাশি ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তুলবে।



