Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সাক্ষাৎকার

জিয়া ফার্টিলাইজার নাম পুনর্বহালে নির্দেশনা দেওয়া হয়েছে

শেখ ফরিদ উদ্দিন
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২
শেয়ার করুন:
জিয়া ফার্টিলাইজার নাম পুনর্বহালে নির্দেশনা দেওয়া হয়েছে

মো. বাবুল মিয়া

আশুগঞ্জ সার কারখানার প্রতিষ্ঠাকালীন নাম ‘জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (জেডএফসিএল) পুনর্বহালে আইনি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গ্যাস ও কাঁচামালের সংকটে বন্ধ সার কারখানাগুলো সচল করে দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এসব বিষয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন সরকারের সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিয়া। সাক্ষাৎকার নিয়েছেন সিনিয়র রিপোর্টার শেখ ফরিদ উদ্দিন

আগামীর সময়: আশুগঞ্জ সার কারখানার প্রতিষ্ঠাকালীন নাম ‘জিয়া ফার্টিলাইজার কোম্পানি’ পুনর্বহালের বিষয়ে আপনি কী পদক্ষেপ নিয়েছেন?

মো. বাবুল মিয়া: ১৯৮১ সালে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া এ কারখানাটি ১৯৮৩ সালে ‘জিয়া ফার্টিলাইজার কোম্পানি’ নামে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। পরে নাম বদলে ‘আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড’ রাখা হয়। প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সংগঠন ও শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করছেন। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ নাম পুনঃপ্রতিষ্ঠায় জয়েন্ট স্টক কোম্পানিজের বিধিবিধান অনুসরণ করে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুমোদন ও আরজেএসসিতে নাম নিবন্ধনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে কারখানাটির ঐতিহাসিক পরিচিতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটি আগের নাম, তাই নতুন করে মন্ত্রিপরিষদ সভার অনুমোদনের প্রয়োজন হবে না।

আগামীর সময়: বিসিআইসির মোট কয়টি সার কারখানা রয়েছে এবং বর্তমানে কয়টি সচল?

মো. বাবুল মিয়া: বিসিআইসির অধীনে সাতটি সার কারখানা রয়েছে— পাঁচটি ইউরিয়া ও দুটি নন-ইউরিয়া। বর্তমানে তিনটি ইউরিয়া কারখানায় উৎপাদন চালু রয়েছে। বাকি দুটি ইউরিয়া ও দুটি নন-ইউরিয়া— চারটি কারখানা কাঁচামাল ও প্রাকৃতিক গ্যাসের অপর্যাপ্ত সরবরাহের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আগামীর সময়: কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকার মূল কারণ কী?

মো. বাবুল মিয়া: এর প্রধান কারণ প্রাকৃতিক গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ এবং কাঁচামালের সংকট। ইউরিয়া উৎপাদনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস অপরিহার্য। নির্ধারিত চাপে গ্যাস না থাকায় যমুনা ও আশুগঞ্জ সার কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে ফসফরিক অ্যাসিডসহ কাঁচামালের সংকট ও কারিগরি সমস্যায় টিএসপি এবং ডিএপি কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতেরও প্রয়োজন দেখা দিয়েছে।

আগামীর সময়: বন্ধ কারখানাগুলো আবার সচল করার কোনো পরিকল্পনা আছে কি?

মো. বাবুল মিয়া: বন্ধ কারখানা চালু করা বিসিআইসির অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার সঙ্গে সমন্বয় চলছে। আশুগঞ্জ কারখানায় নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি টিএসপি ও ডিএপি কারখানার কাঁচামাল সংগ্রহ এবং মেরামতের কাজ চলছে। সরকার নভেম্বরের মধ্যেই কারখানাগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে, তবে এর বাস্তবায়ন গ্যাস ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত হওয়ার ওপর নির্ভর করবে। আমরা কারখানাগুলোকে দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই উৎপাদনব্যবস্থায় নিয়ে আসতে চাই।

আগামীর সময়: সার আমদানিতে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। দেশীয় উৎপাদন বাড়াতে সরকার কী পদক্ষেপ নিয়েছে?

মো. বাবুল মিয়া: বিপুল সার আমদানি করায় বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক সার উৎপাদন ২৭ লাখ টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য পাঁচটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে— বন্ধ কারখানা চালু, বিদ্যমান কারখানাগুলোর আধুনিকায়ন, চট্টগ্রামে ৪ লাখ টন ক্ষমতার নতুন টিএসপি কারখানা ও পলাশে ২৪ হাজার টন ক্ষমতার ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) কারখানা স্থাপন এবং নতুন কারখানার সম্ভাব্যতা যাচাই। সব কারখানা পুরোদমে চালু হলে ইউরিয়া আমদানি বাবদ প্রায় ২২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে, যা বৈদেশিক মুদ্রা বাঁচাবে এবং বিসিআইসিকে স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করবে।

জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডজেডএফসিএলবিসিআইসি চেয়ারম্যানমো. বাবুল মিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’