সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা নির্বাহী পরিচালক নাজনীন

গ্রাফিকস: আগামীর সময়
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার স্থলে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ড. নাজনীন আহমেদ।
সিপিডির ৬৮তম বোর্ডের সভায় ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাদের দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদিত হয় বলে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ড. ফাহমিদা ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিপিডিতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হওয়া ড. নাজনীন আহমেদ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতিবিশ্লেষণ এবং উন্নয়নমূলক কাজে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে।







