Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের কার্ডে দুর্গাপূজায় ৫০% পর্যন্ত ছাড়

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪
ব্র্যাক ব্যাংকের কার্ডে দুর্গাপূজায় ৫০% পর্যন্ত ছাড়

গ্রাফিকস: আগামীর সময়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। দেশ জুড়ে ৪০০টির বেশি পার্টনার আউটলেটে শপিং, ভ্রমণ, ডাইনিং, জুয়েলারি ও ইলেকট্রনিকস কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি থাকছে ক্যাশব্যাক, দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট, শূন্য শতাংশ ইএমআই সুবিধা এবং ‘বাই ওয়ান গেট থ্রি ফ্রি’ পর্যন্ত দারুণ সব সুবিধা।

ব্যাংকটির কার্ডহোল্ডাররা ৯০টির বেশি লাইফস্টাইল ও ফ্যাশন আউটলেটে ৩০ শতাংশ পর্যন্ত এবং ২৫টি জুয়েলারিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। ইলেকট্রনিকস, ফার্নিচার ও অটোমোবাইল ক্যাটাগরিতে ৩০টির বেশি মার্চেন্টে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা থাকছে। এ ছাড়া উৎসবের ছুটিতে ভ্রমণের জন্য নির্বাচিত হোটেল ও রিসোর্টে ৫৫ শতাংশ এবং অভ্যন্তরীণ ফ্লাইটে ১০ শতাংশ ছাড় মিলছে।

খাবার ও ডাইনিংয়ে প্রায় ৬০টি রেস্টুরেন্টে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি প্রিমিয়াম কার্ডহোল্ডাররা ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল ও শেরাটনসহ নির্বাচিত পাঁচ তারকা হোটেলে ‘বাই ওয়ান গেট থ্রি’ পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া নির্দিষ্ট কেনাকাটায় ৩০০ টাকা ক্যাশব্যাক, সিনেপ্লেক্সসহ বিভিন্ন আউটলেটে রিওয়ার্ড পয়েন্ট ও মিষ্টির দোকানে ১০ শতাংশ ছাড়ের সুবিধাও রয়েছে। অফারগুলোর বিস্তারিত তথ্য ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফারগুলোর আওতায় থাকা উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আড়ং, বিশ্বরঙ, সারা লাইফস্টাইল, এপেক্স ও বাটার মতো জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এছাড়া সিঙ্গার, ওয়ালটন, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও হাতিলের মতো হোম অ্যাপ্লায়েন্স বা ফার্নিচার ব্র্যান্ডে কেনাকাটার পাশাপাশি ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার অভ্যন্তরীণ ফ্লাইটেও থাকছে ছাড়ের সুবিধা। গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে সহজ, গ্রিন লাইন ও দারাজের মতো প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট রাখা হয়েছে।

ব্র্যাক ব্যাংকদুর্গাপূজাক্রেডিট কার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত