Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতা

আর্থিক ক্ষতি ৫৩০০ কোটি টাকা

  • হাতছাড়া ৩১৫০ কোটি টাকার অর্ডার
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯
শেয়ার করুন:
আর্থিক ক্ষতি ৫৩০০ কোটি টাকা

সংগৃহীত ছবি

শিল্পাঞ্চলের আকাশে যখন উৎকণ্ঠার কালো মেঘ জমে, স্লোগান আর অবরোধের উত্তাপে থমকে দাঁড়ায় উৎপাদনযন্ত্র, তখন শুধু একটি কারখানার ফটকই বন্ধ হয় না— রক্তক্ষরণ ঘটে পুরো জাতীয় অর্থনীতির। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি ও আন্দোলনের প্রভাবে দেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাক খাতে যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। তার প্রাথমিক হিসাব রীতিমতো চোখ কপালে তোলার মতো। মাত্র ১৮ দিনের ব্যবধানে ৩১৭টি পোশাক কারখানার সরাসরি উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। আর ক্রেতাদের আস্থার সংকটে অন্য দেশে সরে গেছে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত করা অর্ডার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত সাম্প্রতিক জরুরি জরিপে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করতে চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর এই জরিপ চালানো হয়। ১ থেকে ১৮ নভেম্বর— এই ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিবেশ, রাস্তাঘাট অবরোধ ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কীভাবে ধুঁকেছে, তার একটি স্পষ্ট ও করুণ দলিল এখন খাতসংশ্লিষ্টদের হাতে।

উৎপাদন বন্ধ, বাড়ছে লোকসানের পাহাড়

বিজিএমইএর জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য জমা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচিত ১৮ দিনে শিল্পাঞ্চলের অস্থিরতার কারণে এই কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। একটি মেশিন এক ঘণ্টা বন্ধ থাকলে যে বিপুল পরিমাণ স্থায়ী ব্যয় ও সুযোগ ব্যয় তৈরি হয়, সেখানে ১৬ দিন কারখানা বন্ধ থাকা উদ্যোক্তাদের জন্য এক চরম দুঃস্বপ্ন। শুধু এই ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)। বর্তমান আন্দোলন ও অস্থিতিশীল পরিবেশ শিল্পাঞ্চলের স্বাভাবিক কর্মচাঞ্চল্যকে তছনছ করে দিয়েছে। শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক বা সামাজিক নানা দাবিতে সৃষ্ট উত্তাপ এবং যাতায়াত বিঘ্নের কারণে অনেক কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকরা পৌঁছাতে পারেননি, আবার অনেক ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে রপ্তানি সময়সূচিতে।

শিপমেন্ট ঝুঁকি, মূল্যছাড় ও অর্ডার বাতিল

৪২৮ মিলিয়ন ডলারের সরাসরি উৎপাদন ক্ষতির বাইরেও উদ্যোক্তাদের সামনে দাঁড়িয়েছে আরও কঠিন বাস্তবতা। সময়মতো পণ্য উৎপাদন ও বন্দরে পাঠাতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশই এখন চরম ঝুঁকিতে রয়েছে। বিদেশি ক্রেতাদের কাছে নির্ধারিত লিড টাইমে পণ্য পৌঁছাতে কারখানাগুলোকে এখন চড়া খরচে এয়ার শিপমেন্টের পথ ধরতে হচ্ছে, যা লাভের হিসাব তো দূরের কথা, অনেক ক্ষেত্রে লোকসানের পাল্লা আরও ভারী করছে। পাশাপাশি রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। তবুও সব অর্ডার রক্ষা করা যাচ্ছে না; কিছু ক্ষেত্রে সরাসরি অর্ডার বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখেও পড়তে হচ্ছে উদ্যোক্তাদের।

ক্রেতা আস্থায় ধস: অন্য দেশে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার

অস্থিরতার সবচেয়ে মারাত্মক দিক হলো বিদেশি ক্রেতাদের আস্থায় বড় ধরনের চিড় ধরা। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা এরই মধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য প্রতিযোগী দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক বাজারে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন সরবরাহ শৃঙ্খলে এমন বিঘ্ন ক্রেতাদের বিকল্প বাজার খুঁজতে প্ররোচিত করছে, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

আড়ালে থাকা কারখানার ক্ষয়ক্ষতি আরও বড়

বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও অধিক, অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। আরও উদ্বেগের বিষয় হলো, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো পুরোপুরি কাটেনি। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও ঢের বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর্থিক ক্ষতিপোশাক খাতঅর্ডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’