Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আবদুল্লাহপুরে রিজিড পেভমেন্টের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২১:২৭
আবদুল্লাহপুরে রিজিড পেভমেন্টের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

সংগৃহীত ছবি

আবদুল্লাহপুর ইন্টারসেকশন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট নির্মাণকাজ এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

আজ মঙ্গলবার পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদ্য নির্মিত ৪৫০ মিটার রিজিড পেভমেন্টের কাজের মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তবে গুণগত মান শতভাগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, বিআরটি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়া, সংশোধিত প্রকল্প অনুমোদন না পাওয়া এবং ঠিকাদার না থাকায় আবদুল্লাহপুর ইন্টারসেকশনের কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে জনদুর্ভোগ কমাতে আবদুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্নের রিজিড পেভমেন্টের কাজ প্রকল্প থেকে আলাদা করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজের জন্য গত ১৯ জানুয়ারি চুক্তি স্বাক্ষর এবং ১ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। গত ২১ এপ্রিল থেকে পেভমেন্ট কোয়ালিটি কংক্রিট (পিকিউসি) দিয়ে নির্মাণকাজ শুরু হয়েছে।

পরে প্রতিমন্ত্রী ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় সাধারণ মানুষের দুর্ভোগ কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে রাস্তার এক পাশ বন্ধ রাখতে হলে অন্য পাশ যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে হবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, দেশের যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নৌপ্রতিমন্ত্রীমো. রাজিব আহসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ