আন্তর্জাতিক মঞ্চে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল গ্রেটেস্ট ব্র্যান্ড, গ্রেটেস্ট লিডার সাকিফ শামীম

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিট’-এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। প্রতিষ্ঠানটি ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম ‘গ্রেটেস্ট লিডার্স ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
সম্প্রতি কুয়ালালামপুরের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস (ইউআরএস) এবং এশিয়াওয়ান ম্যাগাজিনের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপ ও মূল্যায়নের ভিত্তিতে এশিয়া, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান ও নেতৃত্বের মধ্য থেকে এই স্বীকৃতি দেওয়া হয়।
আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং করপোরেট প্রধানরা অংশ নেন।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার দেশে সমন্বিত ও বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক দল এবং আন্তর্জাতিক মানের সেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপন করেছে।
অন্যদিকে, সাকিফ শামীম তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে অবদানের জন্য এ স্বীকৃতি অর্জন করেছেন।
এই অর্জন প্রসঙ্গে সাকিফ শামীম উল্লেখ করেন, আন্তর্জাতিক স্বীকৃতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। তার ভাষ্য, এই সম্মান ল্যাবএইড পরিবারের সদস্যদের নিষ্ঠা, সেবাগ্রহীতাদের আস্থা এবং দেশের মানুষের ভালোবাসার প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, দেশের মাটিতেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ উদ্দেশ্যে প্রযুক্তির আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
উল্লেখ্য, এশিয়াওয়ান এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শীর্ষ ব্র্যান্ড এবং সফল নেতৃত্বের অবদানকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য পরিচিত একটি ব্যবসায়িক সাময়িকী।






