উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

উত্তরা ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে এটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। সম্মেলনে ব্যাংকের পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সর্বস্তরের নির্বাহীসহ সব শাখা ও উপশাখার প্রধানরা সম্মেলনে অংশ নেন।



