Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

এনসিসি ব্যাংকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ১,১২৫ জন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৬:৪৮
শেয়ার করুন:
এনসিসি ব্যাংকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ১,১২৫ জন

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচির অংশ হিসেবে এনসিসি ব্যাংক ফাউন্ডেশন ফেনীর ছাগলনাইয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি মৌলভী শামছুল করিম কলেজে আয়োজিত এ ক্যাম্পে ১ হাজার ১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়েছেন।

অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, এসভিপি ও এসএমই এবং কৃষিঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন, এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, মৌলভী শামছুল করিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

ক্যাম্পে ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, ফ্যাকো মেশিনে অপারেশন, পরে ওষুধ ও কালো চশমা দেওয়া হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই কার্যক্রমের মাধ্যমে ফেনী জেলার অসহায় ও দুস্থ মানুষ উপকৃত হবেন এবং অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবেন।

চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেছেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফার জন্য ব্যবসা করে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মতো মৌলিক ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ আয়োজন সফল করতে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন উল্লেখ করেছেন, এনসিসি ব্যাংক সিএসআর কার্যক্রমের আওতায় দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী ও কৃষি উপকরণ সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ছাগলনাইয়ায় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

এনসিসিচিকিৎসাচক্ষু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার