যমুনা ইলেকট্রনিকসের ৪ প্লাজা ম্যানেজারকে বিশেষ সম্মাননা

কর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘উই ভ্যালু ইউ-এমপ্লয়ি অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম ২০২৬’ আয়োজন করেছে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানের কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী চারজন প্লাজা ম্যানেজারকে বিশেষ এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন— গাইবান্ধা যমুনা প্লাজার শামিউল আলম সরকার, মাদারীপুর প্লাজার মো. ওবায়দুজ্জামান, গোবিন্দগঞ্জ প্লাজার খায়রুল ইসলাম খোকন এবং পঞ্চগড় প্লাজার শাহরিয়ার কবির প্রধান।
যমুনা ইলেকট্রনিকসের ফ্যাক্টরিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যমুনা গ্রুপের বাণিজ্যিক পরিচালক হাসান বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। এ ছাড়া প্লাজা নেটওয়ার্কের হেড অব সেলস রেজা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিকসের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম এবং হেড অব এইচআর কামরুজ্জামান বক্তব্য দেন। তারা বলেছেন, যথাযথ স্বীকৃতি কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার আত্মবিশ্বাস জোগায়। এ সময় যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর হাসান এবং প্লাজা নেটওয়ার্কের হেড অব সেলস রেজাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



