Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:৫৯
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জেএমআই গ্রুপের মালিকানাধীন জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন। বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত শিল্প পার্কটি পরিদর্শনকালে তিনি দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদানের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের আধুনিক উৎপাদন ব্যবস্থা, সুশৃঙ্খল কর্মপরিবেশ এবং মানসম্মত পণ্য উৎপাদনের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আশা করেন, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবায় আরও বড় ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে স্বাগত জানান জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী।

মতবিনিময় সভায় জেএমআই গ্রুপের পক্ষ থেকে চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরা হয়।

মো. আবদুর রাজ্জাক উল্লেখ করেন, ১৯৯৯ সালে ৫০ জন কর্মী ও তিন ধরনের পণ্য নিয়ে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপে বর্তমানে সাড়ে আট হাজারের বেশি কর্মী কাজ করছেন। গ্রুপটির আওতায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, স্বাস্থ্যসেবা, আবাসন, মুদ্রণ, শিল্পজাত গ্যাস, এলপিজি ও বিভিন্ন শিল্প খাতে মোট ৪২টি প্রতিষ্ঠান রয়েছে।

তার ভাষ্য, জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও চীন থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে। বর্তমানে গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানে ৪০০টিরও বেশি ধরনের চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদিত হচ্ছে, যার মধ্যে অন্তত ৫০টি বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে। এসব পণ্য বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জেএমআই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

জেএমআইপরিদর্শন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!