রূপায়ণ সিটি ও বাংলালিংকের মধ্যে এমওইউ স্বাক্ষর
অর্থনৈতিক ডেস্ক

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলালিংকের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশন ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং রূপায়ণ সিটির সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রূপায়ণ সিটির সিইও জানিয়েছেন, এ চুক্তির ফলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক তথ্য ও আপডেট দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।



