রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেছেন, ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়া ও মোহাম্মদ আফজাল হোসেন।
সভায় ময়মনসিংহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।



