বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে বিটপি গ্রুপের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত ২৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের এমডি মিরান আলী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত এমডি মো. শাহীন ইকবাল, ডিএমডি মো. আসিফ বিন ইদ্রিস ও মো. মাহীয়ুল ইসলাম, এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটপি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সিএফও মো. মোরশেদুল হক, এইচআর অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির (করপোরেট) জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম, ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্য কর্মকর্তারা। চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এবং ডিপিএসসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন এক্সক্লুসিভ আর্থিক সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।



