দক্ষিণ কোরিয়ায় একাধিক শিরোপা পেল ডিবিএল সিরামিকস
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত ম্যাড স্টারস ২০২৬-এ ডিবিএল সিরামিকস এর টাইলচক উদ্যোগটি ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে। এ ছাড়াও, পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
এর আগে অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়া এর মতো আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ পুরস্কারও অর্জন করেছে প্রকল্পটি।
‘টাইলচক’ ক্যাম্পেইনটি সিরামিক উৎপাদন প্রক্রিয়ার বর্জ্যকে ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করে যেমন শিল্প বর্জ্য কমাচ্ছে তেমনি সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে সাশ্রয়ী শিক্ষাসামগ্রী পৌঁছে দিচ্ছে।







