Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইংরেজি দক্ষতা উন্নয়নে অংশীদারত্ব জোরদারে ড্যাফোডিল গ্রুপে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৮:১৭
শেয়ার করুন:
ইংরেজি দক্ষতা উন্নয়নে অংশীদারত্ব জোরদারে ড্যাফোডিল গ্রুপে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থান উপযোগী দক্ষতা এবং বৈশ্বিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ড্যাফোডিল গ্রুপ পরিদর্শন করেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে।

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধিদলে আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিল (লন্ডন)-এর চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল ঢাকা-এর ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন এবং ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ভাইস চ্যান্সেলর, এবং ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বৈঠকে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ইংরেজি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য পেশাভিত্তিক ইংরেজি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা, শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা আরও উন্নত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। পাশাপাশি পরিবর্তিত বৈশ্বিক কর্মপরিবেশের চাহিদা পূরণে যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পেশাগত সক্ষমতা সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, ‘ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি বৈশ্বিক শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা আরও বিস্তৃত করতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই সহযোগিতা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা ড্যাফোডিল গ্রুপের সমন্বিত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্কুল, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম একই প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

ড্যাফোডিল গ্রুপব্রিটিশ কাউন্সিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য