Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

এইচএসবিসি বাংলাদেশের ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৫
এইচএসবিসি বাংলাদেশের ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

ছবি: আগামীর সময়

বাংলাদেশে কার্যক্রম পুনর্বিন্যাসের অংশ হিসেবে চাকরি হারানো এইচএসবিসি বাংলাদেশের একদল কর্মকর্তা ব্যাংকটির বিরুদ্ধে আইন লঙ্ঘন, প্রতারণা এবং ন্যায্য ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলেছেন। রোববার (০৫ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা বলেছেন, ২০২৬ সালের ৩১ মার্চ খুচরা ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের ফলে ২৫৭ জন কর্মকর্তা চাকরি হারান। তাদের মধ্যে অনেকেই ১৫ থেকে ২৫ বছর ধরে ব্যাংকটিতে কর্মরত ছিলেন।

তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া নথিতে তাদের ছাঁটাইকৃত কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হলেও, কর্মীদের হাতে সাধারণ চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। এর ফলে শ্রম আইনে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য নির্ধারিত সুবিধা ও আইনি সুরক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা বলছেন, একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে এক ধরনের তথ্য এবং কর্মীদের কাছে ভিন্ন ধরনের সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত প্রতারণা বলে উল্লেখ করেন এবং বিষয়টি তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তার সমালোচনা করে তারা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ থাকলেও তা গ্রহণ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নেও ব্যাংক কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তারা।

ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা বিভিন্ন নথি পর্যালোচনা করে শ্রম আইনসহ বিভিন্ন আইনের অন্তত নয়টি লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন। এর মধ্যে রয়েছে ছাঁটাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করা, জ্যেষ্ঠতার নীতি অনুসরণ না করা, পুনর্নিয়োগে অগ্রাধিকার না দেওয়া, প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে অর্থ কর্তন, ঋণ সমন্বয়ে শ্রম আইন না মানা, আবাসন ঋণের সুদের হার বৃদ্ধি, চাকরির অব্যাহতির সনদ আটকে রাখা এবং বাংলাদেশ ব্যাংকের শর্ত উপেক্ষা করা।

সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ভারত ও শ্রীলঙ্কায় একই ধরনের পরিস্থিতিতে এইচএসবিসি কর্মীদের তুলনামূলক বেশি সুবিধা দিলেও বাংলাদেশে সর্বোচ্চ ১৫ মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক বলে দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ইতোমধ্যে ২০২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তবে আদালতের রায়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে তারা তিনটি দাবি তুলে ধরেছেন— পুরো ছাঁটাই প্রক্রিয়া বাতিল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অর্থবহ আলোচনার মাধ্যমে ন্যায্য চাকরিচ্যুতি সুবিধা ও শ্রমিকদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের পাওনা পরিশোধ এবং প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য পাওনা থেকে কেটে নেওয়া অর্থ জরিমানাসহ ফেরত দেওয়া।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা।

এইচএসবিসিবাংলাদেশবাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে