শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
সংবাদ বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং-সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। এতে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় অংশ নেন।



