পপুলার লাইফের বরিশাল অঞ্চলের গ্রাহকের সাড়ে ৩ কোটির বেশি টাকার চেক হস্তান্তর

সংগৃহীত ছবি
দ্রুত বিমা দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শুক্রবার পপুলার লাইফ ইনস্যুরেন্সের বরিশাল অঞ্চলের গ্রাহকের বিমা দাবির ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ছবিতে প্রধান অতিথিকে বিমা দাবির চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। প্রধান অতিথি বি এম ইউসুফ আলী তার বক্তব্যে বলেন, ‘গ্রাহকদের বিমা দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে পপুলার লাইফের দায়বদ্ধতা ও আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’



