Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

শুরু হলো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৬:২৫
শুরু হলো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষ

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিদের একাংশ

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ‘বাংলায় জাগি ভরপুর’ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

শনিবার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরের অনলাইন নিবন্ধন আজ থেকে শুরু হয়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে www.banglabid.com.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে।

এ বছরের প্রতিযোগিতাটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহর এবং কুমিল্লায় প্রাথমিক অডিশনের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় স্টুডিও রাউন্ডে মূল প্রতিযোগিতায় অংশ নেবে। মোট ২১টি পর্বে সাজানো এ রিয়্যালিটি শোটি আগের বছরগুলোর মতোই চ্যানেল আইয়ের পর্দায় দেশ জুড়ে সম্প্রচারিত হবে।

মেধার লড়াইয়ে চূড়ান্ত বিজয়ীদের জন্য এবারও থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী যথাক্রমে ১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি লাভ করবে। এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী প্রত্যেকে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি গড়ার জন্য বিপুল পরিমাণ বই ও একটি সুন্দর বইয়ের আলমারি উপহার পাবে।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষাবিদ তারিক মনজুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

এই আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। এ ছাড়া অন্যদের মধ্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান উপস্থিত থেকে নতুন আসরের সাফল্য কামনা করেন এবং দেশের শিক্ষার্থীদের এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা