ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বরিশাল বিভাগের বাছাইপর্ব কাল

সংগৃহীত ছবি
বাংলা ভাষাভিত্তিক মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের বরিশাল বিভাগের বাছাইপর্ব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ বাছাইপর্ব আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধিত শিক্ষার্থীদের ওই দিন সকাল ৯টায় কেন্দ্রস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, সঠিক উচ্চারণ ও ব্যাকরণের প্রয়োগ নিয়ে দেশের প্রতিটি বিভাগে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতায় দেশসেরা বিজয়ী পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া সেরা ১০ প্রতিযোগী পাবেন একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা মূল্যের বই ও বইয়ের আলমারি।



