আইটেল বাজারে আনলো রাগড স্মার্টফোন ‘পাওয়ার ৮০’

সংগৃহীত ছবি
বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইনের রাগড স্মার্টফোন ‘পাওয়ার ৮০’ বাজারে এনেছে আইটেল। কঠিন ও প্রতিকূল পরিবেশে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য সুবিধা দিতে মূলত এই হ্যান্ডসেটটি তৈরি করা হয়েছে। এসজিএস ৫-স্টার ড্রপ-প্রুফ ও মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটির জোড়া সনদ থাকা এই ফোনে বাড়তি কেস ব্যবহারের প্রয়োজন হবে না।
ধাক্কা, দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া, কাদা ও অতিরিক্ত ধুলোবালি থেকে সুরক্ষায় এতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং। নতুন প্রযুক্তির ক্যাজ-ফ্রেম যেকোনো আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিয়ে ফোনকে সুরক্ষিত রাখে। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির সঙ্গে এই ডিভাইসে রয়েছে সেলফ-রিপেয়ার প্রযুক্তি, যা ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করে। তীব্র রোদেও স্পষ্ট দেখা যায় এমন ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যুক্ত করা হয়েছে ফোনটিতে।
ইউনিসক টি৭২৫০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ব্রাইটনেস, কল নয়েজ রিডাকশন এবং ৪.৫জি সিগন্যাল শক্তিশালী করার সুবিধা মিলবে। মূলত ফিল্ডওয়ার্ক, ভ্রমণ কিংবা নির্মাণকাজের মতো আউটডোর কার্যক্রমে যুক্ত ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ব্যাটারি ও সুরক্ষার চাহিদা মেটাতে তৈরি এই স্মার্টফোন প্রতিদিনের কানেক্টিভিটি ও প্রোডাক্টিভিটি নিশ্চিত করবে বলে কোম্পানিটি জানিয়েছে।



