পুরনো এসি বদলে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে ওয়ালটন

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে পরিবেশবান্ধব ও বিদ্যুৎ-সাশ্রয়ী ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডিএমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলম।
অনুষ্ঠানে জানানো হয়, গত ৩ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে এই এক্সচেঞ্জ অফার চলবে। পরিবেশ সুরক্ষায় ওয়ালটন আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্টসমৃদ্ধ এসি উৎপাদন করছে। এসব এসিতে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাওয়া যাবে।



