Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিশেষজ্ঞদের মত

জেনোম সিকোয়েন্সিং জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২০:২৭
জেনোম সিকোয়েন্সিং জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে

জেনোমিকস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মার্ক ক্রিস্টিয়ানসেন, অধ্যাপক ডা. দিয়েগো ম‍্যারিন, প্রখ‍্যাত ক‍্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ‍্যাপক ডা. এম এ হাই, জেনমিকস বিশেষজ্ঞ ডা. সামরিন ইসলাম ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী

জটিল রোগ নির্ণয় এবং নির্ভুল চিকিৎসায় জেনোম সিকোয়েন্সিং নতুন দিগন্তের সূচনা করবে বলে মত দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তাদের মতে, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সঠিক রোগ নির্ণয়, ঝুঁকি মূল্যায়ন এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করতে জেনোমিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জেনোমিক্স কনসোর্টিয়ামের উদ্যোগে এবং রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত আন্তর্জাতিক জেনোমিক্স সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনের সূচনা বক্তব্য দেন বাংলাদেশ জেনোমিক্স কনসোর্টিয়ামের প্রতিষ্ঠাতা, জেনোমিক্স ও স্টেম সেল বিশেষজ্ঞ ডা. সামরিন ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর জেনোমিক্স বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ও জেনোমিক্স বিশেষজ্ঞ ডা. মার্ক ক্রিস্টিয়ানসেন, যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির জেনোমিক্সের অধ্যাপক ডা. দিয়েগো ম্যারিন, রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী এবং ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সিনহা ইবনে জামালী (অব.)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জীনাত আরা।

অধ্যাপক এম এ হাই বললেন, জেনোম সিকোয়েন্স ক্যান্সারসহ জটিল রোগের ডায়াগনসিস ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে এই ধরনের ব্যবস্থা খুবই জরুরি।

ডা. মার্ক ক্রিস্টিয়ানসেন ক্লিনিক্যাল জেনোমিক্স কীভাবে দৈনন্দিন চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনছে, তা তুলে ধরেন। তিনি রোগ নির্ণয়, রোগের ঝুঁকি মূল্যায়ন, চিকিৎসা পদ্ধতি নির্ধারণ এবং রোগী ব্যবস্থাপনায় জেনোমিক্সভিত্তিক তথ্যের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করেন।

ডা. দিয়েগো ম্যারিন রিপ্রোডাক্টিভ জেনোমিক্স, মলিকুলার ডায়াগনস্টিক এবং প্রিসিশন মেডিসিনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

নাসের শাহরিয়ার জাহেদী মন্তব্য করেন, জেনোমিক্স ক্যান্সারসহ জটিল রোগের সঠিক ডায়াগনসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশে জেনোম সিকোয়েন্সিং কার্যক্রম বৃহৎ পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

লেফটেন্যান্ট জেনারেল সিনহা ইবনে জামালী (অব.) বলেন, জেনোমিক্সবিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনে রেডিয়্যান্টের অংশগ্রহণ আধুনিক রোগ নিরূপণ ও উন্নততর চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতা। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জেনোমিক্স কনসোর্টিয়ামের এ উদ্যোগ দেশের জন্য কল্যাণকর হবে।

ডা. সামরিন ইসলাম জেনোমিক্সের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ জেনোমিক্স কনসোর্টিয়াম দেশের জটিল রোগের উন্নততর রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি একটি শক্তিশালী ও দায়িত্বশীল জেনোমিক্স ইকোসিস্টেম গড়ে তুলতে চিকিৎসক, গবেষক, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, সরকারি প্রতিষ্ঠান, ওষুধ ও বায়োটেকনোলজি কোম্পানি, প্রযুক্তি অংশীদার, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সব বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনের শেষ পর্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে জেনোমিক্সের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রয়োগ নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞজেনোম সিকোয়েন্সিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে