Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২০:৪২
শেয়ার করুন:
ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

ফাইল ছবি

শাহিদা খানম ব্র্যাক ব্যাংকের রিটেইল বিক্রয় বিভাগে কাজ করছেন প্রায় ছয় বছর। এই সময়ে সংসার সামলানোর পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা বিক্রয়ের কাজগুলো রপ্ত করেছেন দক্ষতার সঙ্গে, নিজেকে নিয়ে গেছেন সেরা পারফর্মারদের তালিকায়।

শাহিদা বলছিলেন, ব্র্যাক ব্যাংক নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে আলাদা মনোযোগ দেয়। ফলে, পারফরম্যান্সও ভালো হয়।

ব্যাংকটির আরেক বিক্রয় কর্মকর্তা কনিকা আক্তারের মতে, নারীদের প্রচেষ্টার পাশাপাশি ব্র্যাক ব্যাংকের পজিটিভ ব্র্যান্ড ইমেজ তাদের কাজকে আরও সহজ করে দিয়েছে।

তিনি বলছিলেন, গ্রাহকেরা ব্র্যাক ব্যাংককে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসেবে মনে করেন। ফলে তাদের কাছে গিয়ে আমাদের কখনো ব্যাংকের বিষয়ে আলাদা করে কিছু বলতে হয় না।

শাহিদা ও কনিকার মতো অন্তত ২০০ নারী কর্মকর্তা কাজ করছেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ও এসএমই ডিভিশনের অধীনে বিক্রয় বিভাগে।

ব্যাংকটি জানিয়েছে, দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সেলস টিম পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক।

ভালো পারফরম্যান্সের নেপথ্যে সম্মিলিত প্রচেষ্টা

ব্র্যাক ব্যাংকের নারী কর্মীরা ভালো পারফর্ম করার নেপথ্যে সবার সম্মিলিত প্রচেষ্টাকেই সামনে এনেছেন।

ব্র্যাক ব্যাংকে টানা ১২ বছর ধরে কর্মরত এসএমই বিভাগের ঊর্ধ্বতন বিক্রয় কর্মকর্তা উম্মে হাবিবার মতে নারী কর্মীরা আকর্ষণীয় বেতনের চাইতে কর্মক্ষেত্রে সুরক্ষা ও সহযোগিতার মনোভাবকে বেশি গুরুত্ব দেন।

তিনি বলছিলেন, এসএমই বিভাগে যোগ দেওয়ার একমাস পরই আমাকে মাতৃত্বকালীন ছুটিতে চলে যেতে হয়েছিল। তখন আমার সিনিয়ররা খুব সাপোর্ট করেছেন, সবাই বিষয়টিকে সহজভাবে নিয়েছিলেন। এটি আমার মধ্যে একটা ভালো লাগা তৈরি করেছিল। এছাড়া ব্যাংকের নিজস্ব ডে-কেয়ার সুবিধা থাকায় ছুটি শেষে নির্বিঘ্নে অফিসের কাজ করার পাশাপাশি মায়ের দায়িত্বও পালন করতে পেরেছি, যা আমাকে খুব স্বস্তি দিয়েছিল।

ব্র্যাক ব্যাংকের কর্মীদের নিয়মিত ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয় উল্লেখ করে হাবিবা বলছিলেন, সহকর্মীদের কাছে থেকে আমরা নিয়মিত কাজের মূল্যায়ন ও স্বীকৃতি পাই, এটা আমাদের উৎসাহ বাড়িয়ে দেয়। এছাড়া এখানে আমরা কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাই, ফলে কাজটাকে বোঝা মনে হয় না।

রিটেইল বিক্রয় বিভাগের কর্মকর্তা জেবিন আক্তার মৌসুমী বলছিলেন, ব্র্যাক ব্যাংক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে অনেক এগিয়ে থাকায় আমরা অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকদের বিভিন্ন সেবা ডিজিটালি দিতে পারি। ফলে শারীরিক পরিশ্রম করার সক্ষমতার ক্ষেত্রে পুরুষদের সঙ্গে আমাদের ব্যবধান কমে আসে, যা আমাদের সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

‘ব্র্যাক ব্যাংকের সব বিভাগের কর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাব নারীদের ভালো করতে উৎসাহ দেয়। আমাদের ব্যাংকে কোনো বিভাগের কাছে সহায়তা চাওয়ার দ্রুততম সময়ের মধ্যে পাই। ঊর্ধ্বতন কর্মকর্তারাও নারী টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্বুদ্ধ করেন। ফলে এখানে আমাদের কমফোর্ট জোনটা অনেক বড় হয়, যার প্রভাব পড়ে পারফরম্যান্সে।’, যোগ করেন আরেক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

নারীদের কাজ করার আলাদা ধরনকেই কৃতিত্ব দিচ্ছেন লিডাররা

নারী সহকর্মীদের ভালো পারফরম্যান্সের জন্য তাদের কাজের প্রতি একাগ্রতা ও প্রতিনিয়ত দক্ষতা বাড়ানোর স্পৃহাকেই গুরুত্ব দিয়েছেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মাহীয়ুল ইসলাম।

তিনি বলছিলেন, ব্র্যাক ব্যাংকে নারীদের ভালো পারফরম্যান্সের পেছনে বেশকিছু কারণ রয়েছে। এর একটি হলো, নারী কর্মীদের অনেকেরই বাসায় ফিরে সন্তানদের আলাদা করে যত্ন নেওয়ার তাগিদ থাকায় তাদের লক্ষ্য থাকে অফিস সময়ের মধ্যেই নিজেদের কাজগুলোকে শেষ করার। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করায় এর প্রভাব সামগ্রিক পারফরম্যান্সে পড়ে। আর ব্যাংকও নারী কর্মীদের আলাদা করে অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় না। এছাড়া নারীদের মধ্যে আমরা কাজ গুছিয়ে করার প্রবণতাও দেখেছি।

অফিসে যাওয়া-আসার সময়ে নিরাপত্তা নিশ্চিতে ব্র্যাক ব্যাংক নারী কর্মীদের পরিবহন সুবিধা দেয় উল্লেখ মাহীয়ুল ইসলাম আরও বলছিলেন, নারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে ব্র্যাক ব্যাংক সর্বাধিক গুরুত্ব দেয়। ব্যাংকের পক্ষ থেকে নারীদের জন্য ‘তারা ফোরাম’ নামে একটা আলাদা প্ল্যাটফর্মও করা হয়েছে, যেখানে নারীরা তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ জানাতে পারেন।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলছিলেন, নারীদের যোগাযোগ দক্ষতা অনেক ভালো। তারা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি কাস্টমারের আস্থাভাজন হয়ে উঠতে পারেন। ফলে অনেক ক্ষেত্রে তারা গ্রাহকদের আর্থিক বিনিয়োগ ও পরিচালনা বিষয়ের পরামর্শক হয়ে যান। তারা নানাবিধ ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে কাস্টমারের ব্যক্তিগত,পারিবারিক এবং ব্যবসায়িক প্রয়োজন অথবা সমস্যার সমাধান করতে পারেন, যা তাদের পারফরম্যান্স ভালো করতে ভূমিকা রাখে।

মোমেনের মতে নারীদের মধ্যে নতুন দক্ষতা অর্জনে বা পুরোনো দক্ষতাকে আরও ঝালাই করে নিতে প্রশিক্ষণের প্রতি বিশেষ নজর দিতে দেখা যায়। ফলে ব্র্যাক ব্যাংকের নারীরা দ্রুত দক্ষ হয়ে ওঠেন, যার প্রভাব পড়ে তাদের পারফরম্যান্সে।

নারী সহকর্মীদের আলাদা করে গুরুত্ব দেওয়া হয় মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলছিলেন, ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার সময়েই আমাদের লক্ষ্য ছিল দেশের নারীদের দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করা। সেই ধারাবাহিকতাতেই আমরা বিক্রয় বিভাগে নারীদের প্রাধান্য দিয়েছি। একই সঙ্গে আমরা নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যথাযথ প্রশিক্ষণ ও আন্তরিক সহায়তা দিয়েছি। এসব কারণে এখন আমাদের এই টিমের নারীরা ভালো ফলাফল নিয়ে আসছেন। ভবিষ্যতে আরও বেশি নারী কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে আমাদের।

পারফরম্যান্সতারাব্র্যাক ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে