এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধন র্যালি

এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধন র্যালি
ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় র্যালি করেছে ব্যাংকটি।
ব্যাংকের কার্যালয় থেকে বের হওয়া র্যালিটির নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. মাসুদুর রহমান, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আক্তার, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শফিউর রহমান এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।







