Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে অ্যামচ্যামের নতুন নেতৃত্ব

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৪:৩৮
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে অ্যামচ্যামের নতুন নেতৃত্ব

অ্যামচ্যামের নতুন নেতৃত্বে তিনজন

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আয়োজন করেছে। রাজধানীর বনানীতে শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হয়।

নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সহ-সভাপতি হয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান মাহমুদ।

সৈয়দ মোহাম্মদ কামালের আর্থিক সেবা, এফএমসিজি, রেমিট্যান্স ও ডিজিটাল পেমেন্ট খাতে ৩৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং এসিআই লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া অ্যামচ্যাম বাংলাদেশের সহ-সভাপতি এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আলা উদ্দিন আহমদের ২৫ বছরের বেশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। বৈশ্বিক বিনিয়োগকারীদের অগ্রাধিকার ও বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে তাঁর ভূমিকা সুপরিচিত। তিনি ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সিএএএনজেডের সদস্য। অ্যামচ্যাম, ফিকি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রেজা উর রহমান মাহমুদের অর্থনীতি, কৌশল ও জনসংযোগ বিষয়ে ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ডিএইচএল এক্সপ্রেস ও বাংলালিংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নীতিগত বিভিন্ন উদ্যোগে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের প্রথম স্মোক-ফ্রি পণ্য উৎপাদন কারখানা প্রতিষ্ঠার পথিকৃৎ হিসেবেও পরিচিত। তিনি ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি এবং সিএমএ (অস্ট্রেলিয়া)।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন ন্যাটকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল-মামুন এম. রাশেল, এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন এবং শপআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী।

দায়িত্ব গ্রহণের পর নতুন নির্বাহী কমিটি বাণিজ্য, বিনিয়োগ ও নীতিনির্ধারণে অ্যামচ্যামের ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে। তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক গভীর করা, বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা, ইউএস ট্রেড শো পুনরায় চালু করা, সদস্য সম্পৃক্ততা বৃদ্ধি এবং খাতভিত্তিক সাব-কমিটিগুলোকে আরও কার্যকর করা।

বিদায়ী বক্তব্যে অ্যামচ্যামের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ তার দায়িত্বকালে চেম্বারের প্রাতিষ্ঠানিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। নবনির্বাচিত নির্বাহী কমিটি তার নেতৃত্ব ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদেরও সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কমিটি, নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সদস্যদের অ্যামচ্যামের সুশাসন, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এতে অ্যামচ্যামের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, যুক্তরাষ্ট্র দূতাবাস ও অন্যান্য কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিভিন্ন চেম্বার ও করপোরেট প্রতিষ্ঠানের নেতা, নীতিনির্ধারক, গবেষক, উন্নয়ন সহযোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে তাদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মার্কিন ও বাংলা গানের পরিবেশনায় এক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে, যেখানে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, সাংস্কৃতিক সখ্যতা এবং পারস্পরিক সম্পর্কের প্রতিফলন ঘটে।

অ্যামচ্যামনতুন নেতৃত্বযুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise