Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৩:৪৯
আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

সংগৃহীত ছবি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)। দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করে দলটি।

প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ‘রেইনকোট’ নাটকটি পরিবেশন করে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তারেক শুভ। ২০ আগস্ট রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন ভুঁইয়া।

প্রতিযোগিতায় অংশ নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সরকারি তিতুমীর কলেজ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিইউসিসির এ সাফল্য বাংলাদেশ ইউনিভার্সিটির সাংস্কৃতিক অঙ্গনের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্জনের প্রতিক্রিয়ায় বিইউসিসির সদস্যরা বলেন, “আমাদের ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম এবং একে অপরের প্রতি বিশ্বাস। সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা এগিয়ে গেছি।”

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিইউসিসির এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

করপোরেট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise