সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা
অর্থনৈতিক ডেস্ক

রাষ্ট্রমালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এমডি আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।



