Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে ২১ জিবি ডাটা বোনাস দেবে বাংলালিংক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯
ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে ২১ জিবি ডাটা বোনাস দেবে বাংলালিংক

ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ডাটা ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। জাতীয়ভাবে অমর একুশে ফেব্রুয়ারি পালনের সঙ্গে মিল রেখে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নিজেদের ‘পিপল-ফার্স্ট’ প্রতিশ্রুতির অংশ হিসেবে বোনাস ডাটা অফারের মাধ্যমে দিবসটি স্মরণ করছে বাংলালিংক। এর মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মৃতিকে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত করেছে অপারেটরটি।

এই অফারের আওতায় ৫৯৮ টাকার ৩০ জিবি ডাটা প্যাক কিনলে গ্রাহকরা অতিরিক্ত ২১ জিবি বোনাস পাবেন। ফলে মোট ডাটা হবে ৫১ জিবি। প্যাকটির মেয়াদ ৩০ দিন। অফারটি চলবে ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিপেইড ও বি-টু-সি পোস্টপেইড গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মাইবিএল অ্যাপ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকটি কেনা যাবে।

মহান ২১ ফেব্রুয়ারির তাৎপর্য স্মরণ ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ২১ জিবি বোনাস ডাটা দেওয়া হচ্ছে। মাতৃভাষার অধিকার রক্ষায় তাঁদের আত্মদান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। দিনটি এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, জাতীয় পরিচয়ের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল কার্যক্রমকে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।

কাজী মাহবুব হাসান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের ভিত্তি। আমরা বিশ্বাস করি, সংযোগ এমন হওয়া উচিত যা মানুষকে নিজের ভাষায় কথা বলতে, শিখতে, ভাব বিনিময় করতে এবং প্রিয়জনের কাছে থাকতে সহায়তা করবে। প্রতীকী ২১ জিবি উদ্যোগের মাধ্যমে আমরা ২১ ফেব্রুয়ারির চেতনাকে সম্মান জানাতে চাই এবং সারা দেশে অর্থবহ ডিজিটাল অংশগ্রহণকে উৎসাহিত করতে চাই।

ঐতিহাসিক এই দিবস উপলক্ষে বিশেষ অফার চালুর মাধ্যমে জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ সময়ে গ্রাহকদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় বাংলালিংক। একই সঙ্গে দেশজুড়ে ডিজিটাল মাধ্যমে সম্পৃক্ততা বাড়াতেও মানুষকে উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।


বাংলালিংকডাটা অফার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা