Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:২০
আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন

সংগৃহীত ছবি

কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। খ্যাতিমান শেফ কার্লা হল-এর উপস্থাপনায় এবং জেমস বেয়ার্ড ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জনভোটের মাধ্যমে সেমিফাইনালিস্ট নির্বাচিত হবে। আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত (বাংলাদেশ সময় অনুযায়ী) ভোট গ্রহণ চলবে। ‘ইয়াম মোমেন্টস’-এর শেফ ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে মাদিহা তুরশীন এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সমকালীন খাদ্যসংস্কৃতিকে তুলে ধরছেন। ধ্রুপদি রন্ধনপ্রযুক্তি, খাদ্যের ইতিহাস, সাংস্কৃতিক গল্পবয়ান এবং শতাব্দীব্যাপী বাণিজ্য, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনঐতিহ্যকে তিনি আধুনিক উপস্থাপনায় তুলে ধরছেন।

একটি নির্দিষ্ট পদকে নিজের পরিচয় না করে, মাদিহা তাঁর স্বকীয়তাকে বর্ণনা করেন ‘প্রযুক্তিনির্ভর বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের খাবারের আধুনিক উপস্থাপনা’ হিসেবে। প্রতিযোগিতায় তাঁর পরিবেশিত উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে ভার্দ্যুর (Verdure), রোহু আ লা বেঙ্গল (Rohu à la Bengal), কমফোর্ট, কালার্ড (Comfort, Coloured) এবং মনসুন টি অ্যান্ড মেমোরি (Monsoon Tea & Memory)। প্রতিটি পদেই ঐতিহ্য, পরিচয়, অভিবাসন এবং সংস্কৃতির গল্প আধুনিক রন্ধনশৈলীর মাধ্যমে ফুটে উঠেছে। লে কর্দোঁ ব্লু-এর গ্রঁ ডিপ্লোমা ডিগ্রিধারী মাদিহা তুরশীনের কাজ শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নয়; খাদ্যের ইতিহাস, গবেষণা, গণমাধ্যম এবং আন্তঃবিষয়ক সৃজনশীল চর্চাতেও তিনি সক্রিয়। ‘ইয়াম মোমেন্টস’-এর মাধ্যমে তিনি খাবারকে সংস্কৃতি, নকশা, ইতিহাস, বিজ্ঞান ও গল্প বলার এক মিলনস্থল হিসেবে তুলে ধরছেন।

প্রতিযোগিতায় বিজয়ী হলে তিনি আধুনিক কৌশল ও বৈশ্বিক উপাদানের আলোকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে একটি কফি-টেবিল গ্রন্থ প্রকাশের পরিকল্পনা করেছেন। পাশাপাশি ঢাকায় ‘ইয়াম মোমেন্টস’ নামে একটি সমন্বিত রন্ধন ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে, যেখানে দেশি-বিদেশি শেফ, শিল্পী, গবেষক ও সৃজনশীল ব্যক্তিরা একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। তাঁর বিশ্বাস, এই উদ্যোগ বাংলাদেশের রন্ধনভিত্তিক পর্যটনের বিকাশেও ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় প্রতি ২৪ ঘণ্টায় একবার করে ভোট দেওয়া যাচ্ছে। মাদিহা তুরশিনের এই অগ্রযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিবর্তনশীল ও সমৃদ্ধ রন্ধনঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

করপোরেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে